আমি বিশ্ব প্রেমিক
এস এন রাজ
আমি এক দুখের ফেরিওয়ালা।
ঘুরে বেরাই মানুষের দ্বারে দ্বারে।
কিনে নেই দুখ সুখের বিনিময়ে।
কে তুমি পুষে চলেছো দুখঃ?
চোখে জল বুক ফাটা কান্না?
এদিকে এসো কিছুটা বিক্রি কর আমার কাছে।
হয়তোবা একটু হলেও হালকা হবে।
পিরিতি আমার দুখের সনে।
দুখটুকো আমায় দাও সুখগুলো তুমি নাও।
কাদছো কেনো বাবা,কাদছো কেনো মা?
বুকে কি সন্তান হারানোর বেদনা?
কাদছো কেনো এই সংসারে?
আমিইতো সে ফিরিয়াছি তোমাদের দ্বারে।
কে তুমি ভাই কাদছো কেনো?
হা হা হা ঘটনা কি ললনা?
হাসির ছলে করেছে ছলনা?
দুখঃ করোনা আমিতো আছি।
এনে দেব তোমায় রাঙ্গা কন্যা।
কে তুমি বোন হারিয়েছো ভাই?
মুছে দিবো সব কষ্ট বলো কি চাই?
একি সখি তুমি কাদছো কেনো?
কেনো এ চোখে জল ছল ছল?
এইযে এসেছি ফিরে।
আমিতো রয়েছি তোমাকেই ঘিরে।
যারাই হারিয়েছো স্বজন।
কেনো মিছে বেদনা করছো লালন।
আমিই করবো তোমাদের আপন।
আর কেদোনা তোমরা ফেলোনা জল।
তোমাদের চোখের জল বুক চাপা কান্না।
ঢেউ তোলে আমার হৃদয়ে।
সকল হৃদয়ের জ্বালা জ্বলে এই বুকে।
খুলিয়া আখি চাহিয়া দেখো পৃথিবির তরে।
ভালোবাসার পরশে দুখঃগুলো আজ।
কেমন যাচ্ছে সরিয়া দুরে।
আমার এই আমি ভিন্নরুপে।
আসিবো ফিরিয়া বারবার তোমাদের দ্বারে।
চিনিতে আমায় করো নাকো ভুল।
আমিই ফুটাবো একদিন মরুর বুকে ফুল।


No comments:
Post a Comment