Saturday, 31 December 2016

মা....মাগো

মা....মাগো...জানি না তুমি সত্যি কেমন আছো,জানি না কি করছো ?মোবাইলে তো ভালো ভালোই কথা বলো শুধু আমাকে খুশি করার জন্য।টাকা চাইলে বুঝতেই দাও না বাসায় যে টাকার সমস্যা!চাইলেই সবকিছু দাও তুমি।মাগো...তোমার এই পাগল ছেলেটা একদম ভালো নেই আজ।সারাক্ষন তোমাকে মনে পড়ে।চোখের জলে বুকটা আমার ভেসে যায়।এত দূরে থেকে বড় একা মনে হয়।জানো মা, কাল রাতে আমার প্রচুর জ্বর ছিল,কাউকে বলি নি।তোমাকেও না।বললেই কি কাউকে পাশে পেতাম?পেতাম না।আমি যে অনেক দূর।কাল রাতে একটু পানি খাওয়ার জন্য অনেক চেষ্টা করছি,পাই নি।রুমে পানিও আনা ছিল না।কলেজ করে যখন রুমে আসি তখনো মনে পড়ে তোমাক।রাতে তো ঘুম নাই,কোন কোন দিন একদম ঘুমাই না।কাছে থাকলে এমন হতে দিতে না তুমি।তখনো খুব বেশি মনে পড়ে মা...নিজেকে আর সান্ত্বনা দিতে পারি না তখন।মা...মাগো আমি কিছু দিনের মধ্যে তোমার কাছে ফিরে আসতেছি,জানি আমার আসার কথা শুনেই পথ চেয়ে থাকবে,অনেক ভালো কিছু রান্না করবে।কারন তোমার রান্না খেতে যে অনেক ভালোবাসি।মা,বাড়িতে গেলে একবার বুকে জড়িয়ে নিও আমাক।অনেক দিন তোমার মুখ দেখি নি,আদর পাই নি।তোমাক ছেড়ে থেকে বুঝলাম,পৃথিবীটা বড়ই নিষ্ঠুর,কেউ কারও নয়.....*মা* আমি আসছি,,.

No comments:

Post a Comment